ছেলেটা প্রায় গলির মুখে দাঁড়িয়ে থাকে.
ঘুটঘুটে গাঢ় কালো অন্ধকার
অন্ধকার বলেই সে দাঁড়িয়ে থাকে নাকি
সে দাঁড়ায় বলেই অন্ধকার, কেউ জানে না

নিজের সুসজ্জিত ব্যর্থতার কাছে সফলতা ব্যর্থ
হৃদয়ের পরিপাটি কোমলতা আর মস্তিষ্কের নিদারুণ
বোকামিতে ধূলোবালির একটা জীবন
বেঁচে থাকার অনন্ত সাধ নিয়ে তবু মনে হয় মরে যায়
পৃথিবী অভিমান বোঝো না
মহাকালের পথ দিয়ে
ভেসে যায় বর্তমান
অতলান্তের বারমুডা ট্রাই অ্যাঙ্গেলে
উধাও হয়ে আবার
স্মৃতির সিঁড়ি বেয়ে
ফিরে আসে............

আশা নিয়ে-------
বেঁচে থাকে ভবিষ্যৎ______
পূর্ণতা পায় কালের আবর্তন।।
এই তো বেঁচে থাকা
এই তো জীবন ......।।

0 comments:

Post a Comment